চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চসিক  প্রশাসক সুজন করোনামুক্ত

আনোয়ারা, প্রতিনিধি ::    |    ০৭:১৭ পিএম, ২০২১-০১-২১

চসিক  প্রশাসক সুজন করোনামুক্ত


নিজস্ব প্রতিবেদক
করোনামুক্ত হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)  প্রশাসক খোরশেদ আলম সুজন। গত ৬ জানুয়ারি সন্ধ্যায় করোনা পজেটিভ রিপোর্ট আসার পর থেকে চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে ছিলেন তিনি।
এ সময় তার স্ত্রীরও করোনা পজেটিভ ছিল।  
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মা ও শিশু হাসপাতাল থেকে করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সুজন বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে দেশে বিদেশে আওয়ামী লীগের অগনিত কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীরা যেভাবে আমার জন্য দোয়া করেছেন সবার  প্রতি কৃতজ্ঞতা জানাই।   চসিক প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে প্রতিটি মুহূর্ত নগরবাসীর পাশে ছিলাম ঠিক সেভাবে যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করতে পারি সেজন্য নগরবাসীর ঐকান্তিক সহযোগিতা চাই। আমাদের সম্মিলিত প্রয়াসে এ নগরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, নান্দনিক ও মানবিক শহররূপে গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ্।  
চসিকের পঞ্চম নির্বাচিত পরিষদের মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ গত ৫ আগস্ট শেষ হওয়ার পর ৬ আগস্ট  প্রশাসকের দায়িত্ব নেন সুজন। বৈশ্বিক মহামারী করোনা, বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতা, পাহাড়ধসের আশঙ্কা থাকায় নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়ায় খোরশেদ আলম সুজনকে চসিকের  প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী বুধবার (২৭ জানুয়ারি) চসিকের নির্বাচন অনুষ্ঠিত হবে।  
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর